বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের উদ্বোধন

ক্যাম্পাস রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৯
image

শুরু হয়েছে ‘ইউল্যাব ফেয়ার প্লে কাপ।’ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাস ঢাকার মোহাম্মদপুরে আজ (৭ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে এই টুর্নামেন্টের। এ বছর মুজিব বর্ষ উপলক্ষে এ টুর্নামেন্টের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপ।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও ইউল্যাব বোর্ড অবট্রাস্টিজের সদস্য কাজী ইনাম আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউল্যাব বোর্ড অবট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের উদ্বোধন
পরে উদ্বোধনী ম্যাচ স্বাগতিক ইউল্যাব ও ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) মধ্যে অনুষ্ঠিত হয়। টসে জিতে আইইউবি বোলিং করার সিদ্ধান্ত নিয়ে স্বাগতিক ইউল্যাবকে ব্যাটিংয়ে পাঠায়। ইউল্যাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান করে। জবাবে আইইউবি ২০ ওভারে ১৪৪ রান করে। ফলে ইউল্যাব ৫৪ রানের জয় পায়। ইউল্যাবের অধিনায়ক হাসানুজ্জামান ২৯ বলে ৬৩ রান করে ও ২ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।
এ বছর বঙ্গবন্ধু ফেয়ার প্লে কাপে অংশগ্রহণ করছে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি),  প্রাইম ইউনিভার্সিটি,  ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা বিদেশের মাটিতে খেলার সুযোগ পাবে। এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ও দুবাইয়ে একাধিকবার খেলার সুযোগ পেয়েছে।  

বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপের উদ্বোধন
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতার মাধ্যমে ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। গত বছর ১২তম ইউল্যাব ফেয়ার প্লে কাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। পুরো প্রতিযোগিতায় ২০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ১২ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সুপার এইটে ৮টি দল খেলবে। সুপার এইট শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার জন্য ১৮ ফেব্রুয়ারি থেকে সেমিফাইনালে মুখোমুখি হবে। ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা আর রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।
এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করছে এস্পায়ার ক্রিয়েট এক্সেল (এইসি), কো-স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা টিস্যু, ফ্যাশন পার্টনার আর্টিসান, গিফট পার্টনার মিনা সুইটস। 
অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানা যাবে এই লিঙ্কে-http://cricket.ulab.edu.bd

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম