জবিতে সাংবাদিকতার বুনিয়াদি কর্মশালা

জবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০

জবিতে সাংবাদিকতার বুনিয়াদি কর্মশালা জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ে (জবি) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে দিনব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় উপাচার্য বলেন, সাংবাদিকদের তথ্য জানার ক্ষেত্রে স্মার্ট হতে হবে। স্মার্টনেস এই সাংবাদিকদের বড় পরিচয় কারণ,  যে সাংবাদিক যত বেশি তথ্য জানেন তিনি তত বেশি স্মার্ট হবেন।

তিনি আরও বলেন, আমাদের নৈতিকতার দিক থেকে আরও বেশি শক্তিশালী হতে হবে। জানার ক্ষেত্রে অবশ্যই অবিশ্বাস দিয়ে শুরু করতে হবে যা আমরা আসল সত্য পর্যন্ত পৌঁছাতে পারি। আমরা এখন যা কিছু জানি, তা আপাত সত্য। হয়তো সত্যের কাছে আমরা পৌছাতেই পারি নাই।

কর্মশালার প্রথম সেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন। তিনি সাংবাদিকতা কী এবং কেন প্রয়োজন, সিটিজেন সাংবাদিকতা নিয়ে কথা বলেন। কর্মশালাটি সাতটি সেশনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংবাদ বিশ্লেষণ, ফিচারের গঠন, নানা মাত্রিক দিক ও কৌশল, সাংবাদিকতার দৌড় ও ডিজিটাল নিরাপত্তার আইন, ক্যাম্পাস সাংবাদিকতার পেশা ও নেশা বিষয় নিয়ে কথা বলেন বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অতিথি সাংবাদিকরা।

জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগেশ রায়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমের রাজনৈতিক প্রতিবেদক কাজী মোবারক হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ডেইলি অবজারভারের প্রতিবেদক হেদায়েত উল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনের রাজনৈতিক প্রতিবেদক ফখরুল ইসলাম শাহীন প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম