মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:১২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩
image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দুই দিনব্যাপী বঙ্গবন্ধু ৫ম বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও হলের পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলন করে উদ্বোধন করেন আয়োজনের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ প্রতিযোগিতায় মোট ৩৫টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর জাতীয় পরিচালক ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিবসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন বলেন, ‘খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোনও বিকল্প নেই।’ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম