রুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের নিরঙ্কুশ বিজয়

রাবি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থীদের নিরঙ্কুশ বিজয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। মোট ১১টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১০টি পদেই জয় পেয়েছে তারা। অন্যদিকে একটি সদস্য পদ পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক গ্রুপ।

গতকাল রবিবার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক বেলাল হোসাইন।

এতে ১৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ট্রিপল-ই বিভাগে অধ্যাপক মো. ফারুক হোসেন। এছাড়া একই পরিমাণ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মিয়া মো.জগলুল সাদত।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো রবিউল আউয়াল। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সিএসই বিভাগের ড. মো. আলী হোসেন, কোষাধ্যক্ষ পদে মানবিক বিভাগের ড. মো. রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস রহমান।

সদস্য পদে গণিত বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, যন্ত্রকৌশল বিভাগের ড. অরুণ কুমার দাস, প্রণব দাস এবং ই.টি.ই বিভাগের প্রভাষক মো. রাকিব হোসেন, এবং বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের