পরিবহন সংকটে হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

হাবিপ্রবি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

পরিবহন সংকটে হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১২ হাজার শিক্ষার্থীর বিপরীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিবহনের জন্য রয়েছে মাত্র ১৫টি।এর মধ্যে আবার দীর্ঘদিন ধরেই ১টি বাস সম্পূর্ণ অকেজো। এছাড়া আরও তিনটি বাস বর্তমানে যান্ত্রিক ত্রুটির জন্য নির্ধারিত রুটে চলাচল করছে না। ফলে সাধারণ শিক্ষার্থীদের পরিবহন সংকট তীব্র আকার ধারণ করেছে।

এছাড়াও শিডিউল অনুযায়ী বাস না চলা, নির্ধারিত সময়ের আগেই বাস ছেড়ে যাওয়া, নির্ধারিত বাস স্টপেজে বাস না থামার মতো বাস সংকটের সমাধান না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

মূলত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পর্যাপ্ত আবাসন ব্যসস্থা না থাকায় প্রায় চল্লিশ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে প্রায় নয় কিলোমিটার দূরে শহরের বিভিন্ন মেসে থাকতে হয়। পরিবহন সংকটের সমাধান না হওয়ায় এসকল শিক্ষার্থীদের ক্ষোভটা যেন আরও বেশি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষার্থী পরিবহনের জন্য যুক্ত হয়েছে মাত্র দুটি বাস।

ইতোমধ্যে আবার নতুন করে ২০২০ শিক্ষাবর্ষে আরও দু'হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। সংকট সমাধানে ইতোমধ্যেই দুটি বাসের টেন্ডার দেওয়া হয়েছে। আর যে সকল বাস অকেজো অবস্থায় পড়ে রয়েছে সেগুলো দ্রুত মেরামতের ব্যাবস্থা করা হবে। তবে একটি বাস সম্পূর্ণ অকেজো রয়েছে। সেটি আপাতত মেরামত করা সম্ভব হচ্ছে না, একটু সময় লাগবে। আপতত সংকট সমাধানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস আমাদের পরিবহনপুলে যুক্ত করা যায় কিনা সে ব্যাপারে আমরা আলোচনা করছি। আশা করছি বিআরটিসির বাসগুলো ফলপ্রসূ হলে আগামী এক সপ্তাহের মধ্যেই সেগুলো আমাদের পরিবহন পুলে যুক্ত করা হবে।

তবে বাস শিডিউল অনুযায়ী না চলা, নির্ধারিত বাস স্টপেজে বাস না থামার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে বাস ড্রাইভারদের র্দুব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান মূলত এসব অভিযোগ এর আগেও আমাদের কাছে এসেছে। আমি এর আগেও অনেকবার তাদের এসব ব্যাপারে সতর্ক করেছি। এ বিষয়ে আবারও নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি এ বিষয়ে তিন মাসের সময় চান। শিক্ষার্থীদের আশাহত না হওয়ার অনুরোধ করেন তিনি।

এদিকে অকেজো বাসগুলোর ব্যাপারে পরিবহন ও যন্ত্র মেরামত শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন বলেন, বাসগুলো যত দ্রুতসম্ভব মেরামত করা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম