ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বসন্তবরণ উৎসব

ক্যাম্পাস রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৭
image

প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল এগারোটায় আয়োজনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর ড. মিলান প্যাগন।  

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বসন্তবরণ উৎসব
বসন্তবরণ উৎসব উপলক্ষে আইইউবি আর্ট ক্লাবের উদ্যোগে পুরো ক্যাম্পাসকে রঙিন সাজে সাজানো হয়। দিনব্যাপী সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্যে ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তি। এছাড়া আইইউবি থিয়েটার ক্লাব পরিবেশন করে মঞ্চ নাটক। আরিফ বাউল পরিবেশন করেন বাউল সংগীত। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ব্যান্ড সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা। এতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ডের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড নেমেসিস অংশগ্রহণ করে।

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী