সাউথ এশিয়ান ফেস্টে অংশ নিচ্ছেন কুবির ২ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভারতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ফেস্ট এ অংশগ্রহণের জন্য ভারত যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ইতোমধ্যে ভারতের উদ্দেশ্যে রওনা করেছেন লোকপ্রশাসন বিভাগের নান্টু বিশ্বাস ও আইন অনুষদের তরিকুল ইসলাম।

এই আন্তর্জাতিক ফেস্টে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা রয়েছে। এর মাঝে বিতর্ক ও গানে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তারা।

মো. তরিকুল ইসলাম কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন।  নান্টু বিশ্বাস ইতোমধ্যে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন।

নান্টু বিশ্বাস ও তরিকুল ইসলাম জানান, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারাটা আমাদের জন্য গর্বের। এই সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

উল্লেখ্য  ২৪-২৮ ফেব্রুয়ারি ভারতের হরিয়ানা প্রদেশের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে এবারের ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী