শাবির সংস্কারকৃত ডে কেয়ার সেন্টারের উদ্বোধন

শাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৪
image

সংস্কারের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীদের সন্তানদের কর্মস্থলে কাছাকাছি রাখার সুবিধার্থে এ সেবা চালু করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের দ্বিতীয় তলায় নতুনভাবে সংস্কার করা এ সেবার  উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাবির সংস্কারকৃত ডে কেয়ার সেন্টারের উদ্বোধন
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘আমাদের সহকর্মীদের অনেকেরই শিশু সন্তান আছে। তারা সন্তানদের নিয়ে কর্মক্ষেত্রে অনেকসময় অসুবিধায় থাকে। তাই আমরা এই ডে কেয়ার সেবার ব্যবস্থা করেছি। বাচ্চারা যেহেতু এখানে থাকবে সেজন্য তাদের থাকার ব্যবস্থাটি যেন মানসম্মত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’ সব ধরনের সুবিধা নিশ্চিতের পাশাপাশি এখানে যেন কোনও ধরনের ঝুঁকি বা সমস্যা না থাকে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য।
উপাচার্য আরও বলেন, ‘ডে কেয়ার সেন্টারের জন্য যে জায়গা রয়েছে তা পর্যাপ্ত নয়। সবার জন্য সুবিধা নিশ্চিত করতে এর পরিসর আরও বড় করা হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হলে আশা করি এ সমস্যার সমাধান করতে পারবো।’    এ বিষয়ে ডে কেয়ার সেন্টারের তত্ত্বাবধায়ক সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীদের সুবিধার্থে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছিল। শুরুতে ডে কেয়ার সেন্টারটিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকলেও বর্তমানে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুলসহ অন্যান্য  সুবিধা রয়েছে। সেন্টার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।’
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী