বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি শিক্ষক সমিতির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

শাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫
image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নব গঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি শিক্ষক সমিতির নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি
পুষ্পস্তবক অর্পণকালে শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক সৌরভ রায়, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জায়েদা শারমিন, সদস্যদের মধ্যে অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সহকারী অধ্যাপক মেহেদী হাসান নাহিদ, সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, প্রভাষক এস এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পাশাপাশি স্থিতিশীলতা রক্ষার্থে নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে চাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আমরা সচেতন থাকবো। আমরা বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার পাশাপাশি এগিয়ে নিতে চাই।’
এসময় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক দিক থেকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণের আগে সিলেটের হযরত শাহজালাল (রহ:) এর মাজার জিয়ারত করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভের পর গতকাল (২৫ ফেব্রুয়ারি) সদ্য সাবেক কমিটি নব নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম