জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

জবি প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ১৯:৫৬আপডেট : ০১ মার্চ ২০২০, ১৯:৫৮
image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার ( ১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক চার অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন।
জবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশগুলোতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে আগামী ২ বছরের জন্য নতুন সহকারী প্রক্টরদের নিযুক্ত করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী রবিবার (১ মার্চ) থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমি ছাত্র-শিক্ষক সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাব।’
নতুন সহকারী প্রক্টর নিয়োগের বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মূলত পূর্ববর্তী সহকারী প্রক্টরদের মধ্যে ৫ জনের শিক্ষাছুটিতে যাওয়া ও দায়িত্বকাল শেষ হয়ে যাওয়ায় এ তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম