দুই কর্মী হত্যার প্রতিবাদে কুবি শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ১৮:৩২আপডেট : ০৩ মার্চ ২০২০, ১৮:৩৬

দুই কর্মী হত্যার প্রতিবাদে কুবি শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল খুলনা জেলার কয়রা উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক রাসেল এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা রাকিব  হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার (৩ মার্চ) সকালে প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ; সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগে নেতা রাসেল ও রাকিব হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘অতি দ্রুত রাসেল ও রাকিবের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় সারা বাংলার ছাত্রলীগের নেতাকর্মীরা এই হত্যার প্রতিশোধ হিসেবে কঠিনভাবে জবাব দিতে বাধ্য হবে।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম