কুবিতে শ্রেণীকক্ষের দাবিতে সাংবাদিকতা বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন

কুবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২০, ২০:২৬আপডেট : ০৩ মার্চ ২০২০, ২০:৩০
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্রুত শ্রেণিকক্ষ সংকট সমাধানের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

কুবিতে শ্রেণীকক্ষের দাবিতে সাংবাদিকতা বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন বিভাগে শ্রেণিকক্ষ সংকট প্রকট আকার ধারণ করেছে। নতুন বিভাগসমূহে ব্যাচ বাড়লেও বাড়েনি শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষের দাবিতে আন্দোলনের পর এবার ক্লাস-পরীক্ষা বর্জন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। উপাচার্য বরাবর শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জনের এ পদক্ষেপ নেয় তারা।
এর আগে ২ মার্চ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের দাবিতে  আন্দোলন করে। আন্দোলনের মাঝে প্রশাসনিক ভবন অবরোধ করে প্রতীকী ক্লাসও নিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশনে যান বিভাগের ১৩ শিক্ষার্থী। সকাল থেকে টানা আন্দোলন চলা ও আমরণ অনশনে অংশ নেওয়ায় এক শিক্ষার্থী অসুস্থ হয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫টি ব্যাচের জন্য মাত্র একটি শ্রেণীকক্ষ আছে। এছাড়া শিক্ষকদের জন্য পর্যাপ্ত অফিস কক্ষ নেই, সেমিনার নেই, নেই কোনও ল্যাব। ল্যাব না থাকায় শিক্ষার্থীরা হাতে কলমে শেখা থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ৫ ব্যাচ কিন্তু শ্রেণীকক্ষ মাত্র ১টি। অন্য বিভাগের শ্রেণীকক্ষ ব্যবহার করতে হয় আমাদের। আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছি না, এখন আমাদের শ্রেণীকক্ষ সমস্যার সমাধান না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’
শ্রেণীকক্ষ সংকট সমাধানের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমরা চাচ্ছি খুব দ্রুত এ সমস্যার সমাধান করতে। প্রশাসন থেকে ডিনদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ডিনগণ এ সমস্যার সমাধান করবেন। তারা এ বিষয়ে দফায় দফায় মিটিং করছেন।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম