একাত্তরের গণহত্যা নিয়ে ইউল্যাবে তথ্যচিত্র প্রদর্শনী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১৭:৩৬আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৭:৩৮

একাত্তরের গণহত্যা নিয়ে ইউল্যাবে তথ্যচিত্র প্রদর্শনী ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ( ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগের উদ্যোগে ‘মার্সিলেস মেইহেম:দ্য বাংলাদেশ জেনোসাইড থ্রু পাকিস্তানি আইজ তথ্যচিত্রট্রি প্রদর্শিত হয়। ইউল্যাবের অধ্যাপক আব্দুল মান্নান তথ্যচিত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ইউল্যাব আয়োজিত বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই তথ্যচিত্রের পরিচালক ফুয়াদ চৌধুরী অত্যন্ত দক্ষতার সঙ্গে ১৯৭১ সালের গণহত্যা ও ১৯৭০ এর পাকিস্তানী সামরিক শাসনের ষড়যন্ত্রসহ ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সাক্ষাতকার তুলে ধরেছেন বলে দাবি করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাব জেনারেল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক শাহনাজ হোসনে জাহান। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম