নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাককানইবি প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ১৫:৫৭আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৬:০২
image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইমেন পিস ক্যাফে’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘উইম্যান রাইটস অ্যান্ড ভগস ইস্যুস’ শীর্ষক দুই দিনব্যাপী মুঠোফোন চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদশর্নী ও সনদ বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজনের। এসময় উপস্থিত ছিলেন উইমেন পিস ক্যাফের মেন্টর বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ, আইন ও বিচার বিভাগের প্রভাষক আসাদুজ্জামান নিউটন, সংগঠনের সভাপতি মাহমুদা স্বর্ণা ও কর্মশালার প্রশিক্ষকগণ।

‘মোবাইল ফোনে চলচ্ছবি নির্ভয়ে বলবো সবাই’ স্লোগানে দুই দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন হুমায়ুন কবির শুভ, তারেক আহমেদ, শারমিন দোজা তিথি, ইমরুল তরফদার ও আহাদুল সিরাজ। এছাড়াও কো-অর্ডিনেটর ছিলেন রাইটস সেন্টারের মাহমুদা মুন্নী। ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রামের অংশ হিসেবে কর্মশালাটি বেশ কয়েকটি জেলায় আয়োজিত হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের সভাপতি মাহমুদা স্বর্ণা বলেন, ‘শর্টফিল্মগুলোর বিষয়বস্তু ছিলো মূলত নারী জাগরণ ও লিঙ্গসমতা। উইমেন পিস ক্যাফে নারীদের মর্যাদাগত সমতা আনার মাধ্যমে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করে এবং শর্টফিল্ম একটি শক্তিশালী মাধ্যম আমাদের এ বার্তা দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তাই রাইট সেন্টারের সহযোগিতায় আমরা অংশগ্রহণকারীদের টেকনিক শেখানোর পাশাপাশি আমাদের বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম