নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নোবিপ্রবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ২০:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২০, ২০:৪১

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযাগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৭ মার্চ) সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানো  এবং র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অনুষদ সমুহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আলাচনা সভা, গণসংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ  প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমী ও অফিসার্স এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম