মুজিব শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি শাবি প্রশাসনের

শাবি প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ১৮:০৮আপডেট : ১২ মার্চ ২০২০, ১৮:১০
image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ মার্চ) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আয়োজনের কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এ সময় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উদযাপন করা হবে । এ কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ (সোমবার) রাত ১১টা ৪৫ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমাবেশ, রাত ১১টা ৫৯ মিনিটে ক্ষণগণনা শেষে শূন্য সময়ে সম্মিলিত কন্ঠে জাতীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পরিবেশন শেষে গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে মোমবাতি প্রজ্জ্বলন, ১৭ মার্চ (মঙ্গলবার) রাতের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, ১২টা ৫ মিনিটে বঙ্গবন্ধুন ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, ১২টা ১৫ মিনিটে ফানুস উড়ানো ও আনন্দ র‌্যালি এবং ১২টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হবে।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল ৯টা ৪০ মিনিটে বেলুন উড়ানো আনন্দ র‌্যালি, সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মিলাদ মাহফিল, সন্ধ্যায় সনাতন শিক্ষার্থীদের প্রার্থনা ও সন্ধ্যায় মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়েছে।
এছাড়া জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও পৃথকভাবে কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা যায়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম