পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা ২৩ দিন পর শিক্ষক আন্দোলন প্রত্যাহার

পবিপ্রবি প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ১৮:২৩আপডেট : ১২ মার্চ ২০২০, ১৮:২৮
image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টানা ২৩ দিন আন্দোলনের পর ক্লাসে ফিরছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া শিক্ষক সমিতির সভায় চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শিক্ষকরা। পবিপ্রবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহীন হোসেন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাগিং ও শিক্ষকদের অবরুদ্ধ করার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া পদক্ষেপে শিক্ষকরা সন্তুষ্ট হওয়ায় চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি র‌্যাগিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৭ ফেব্রুয়ারি ঐ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অর্ধশতাধিক শিক্ষকদের প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ঘটনার প্রেক্ষিতে অবরুদ্ধ অবস্থায়ই এক জরুরি বৈঠকে বসেন শিক্ষক সমিতি। বৈঠক শেষে তারা র‌্যাগিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি বহাল রাখাসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম