খুবিতে হল ফিস্ট থেকে বঞ্চিত পাঁচ হাজার অনাবাসিক শিক্ষার্থী

খুবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২০, ২২:১৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:১৬

খুলনা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষ হল ফিস্টের আয়োজন করেছে হল প্রশাসন। প্রায় ২ হাজার আবাসিক শিক্ষার্থীর বিপরীতে বঞ্চিত হচ্ছেন ৫ হাজার অনাবাসিক শিক্ষার্থী। এ নিয়ে বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

শিক্ষার্থীরা জানান, অপর্যাপ্ত আবাসনের কারণে হলে সিট পাচ্ছেন না তারা, পাশাপাশি বিশেষ দিবসগুলোতে আয়োজিত হল ফিস্টগুলোতেও অনাবাসিক হওয়ার কারণে অংশ নিতে না পারাটা দুঃখজনক।

আবাসিক শিক্ষার্থীরাও অনাবাসিকদের হল ফিস্ট বরাদ্দের দাবিতে একমত জানিয়েছেন।

শিক্ষার্থীদের অসন্তুষ্টির বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শামীম আক্তার বলেন, ‘ বিভিন্ন দিবসগুলোতে ফিস্টের আয়োজন করার জন্য স্বল্প পরিমাণ বাজেট থাকে। স্বল্প বাজেটে আবাসিক অনাবাসিক সকলের জন্য আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না। তবে শিক্ষার্থীদের থেকে ভর্তুকি নেওয়ার বিষয়টি পরবর্তী সময়ে হল ফিস্ট আয়োজনের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক