নিজেদের ল্যাবে তৈরি স্যানিটাইজার বিতরণ করলো কুবির ফার্মেসি বিভাগ

কুবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৬:০৯আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৬:১৮
image

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচার লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে মাত্র ২৫ টাকা শুভেচ্ছা মূল্যে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে তারা।

নিজেদের ল্যাবে তৈরি স্যানিটাইজার বিতরণ করলো কুবির ফার্মেসি বিভাগ

মঙ্গলবার সকালে স্যানিটাইজার বিতরণপর্ব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় তিনি বলেন, 'ফার্মেসি বিভাগের জনকল্যাণকর এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতে প্রশাসনের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। এটা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সৌভাগ্যের বিষয়।'
১৬ মার্চ (সোমবার) গভীর রাত পর্যন্ত ফার্মেসি বিভাগের ল্যাবে শিক্ষক, শিক্ষার্থী ও ল্যাব সহকারীর সহযোগিতায় প্রায় ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া বিধি মেনে প্রতিটি হ্যান্ড স্যানিটাইজার বোতলে ৫০ মি. লি. স্যানিটাইজার মিশ্রণ সরবরাহ করে এর নামমাত্র শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২৫ টাকা। যা বাজারের যেকোনও কোম্পানির স্যানিটাইজার পণ্যের তুলনায় অনেক কম। এসব প্রস্তুতে নেতৃত্ব দিয়েছেন বিভাগটির শিক্ষকবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে।
এর আগে ১৫ মার্চ রাতেও বিভাগটি নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০টি হ্যান্ড সেনিটাইজার প্রস্তুত করেছিল। পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ড সেনিটাইজারগুলো সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে তারা।
ফার্মেসি বিভাগের প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজারের দাম বৃদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। দায়বদ্ধতার জায়গা থেকে জনস্বার্থে আমরা স্বল্পমূল্যের স্যানিটাইজার প্রস্তুত করেছি। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে স্যানিটাইজার তৈরি সম্ভব হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম