নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

নোবিপ্রবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৬:৫০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৬:৫২
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৭ মার্চ সকালে উপাচার্য অধ্যাপক  ড. দিদার-উল-আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

পরে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এসময় বঙ্গবন্ধুর মুর‍্যালে দাড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। তিনি বলেন, ‘আজকের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ক্ষণজন্মা এই মহান পুরুষের জন্ম না হলে আমরা স্বাধীন ভূখণ্ড পেতাম না। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বছরব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দেশমাতৃকার জন্য তার সারাজীবনের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ আরও অনেকে। আজ দিনব্যাপী আয়োজনের মধ্যে আছে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং রাত আটটায় আতশবাজি উৎসব। মুজিব জন্মশতবর্ষিকী উপলক্ষে  নোবিপ্রবির বিভিন্ন ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম