বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইবিতে দুই ম্যুরাল উদ্বোধন

ইবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৭:১৫আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:২১
image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির আহ্বান’ও ‘শাশ্বত মুজিব’উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেরফটকের সামনে স্থাপিত এ ম্যুরাল দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইবিতে দুই ম্যুরাল উদ্বোধন
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা,হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার,প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ম্যুরাল উদ্বোধন শেষে হলের প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। পরে হল প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনকর্ম নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইবিতে দুই ম্যুরাল উদ্বোধন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।
ম্যুরাল দুটি নির্মাণের বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে ম্যুরাল দুটি নির্মাণ করা হয়েছে। প্রথমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল (মুক্তির আহ্বান) নির্মাণের পরিকল্পনা ছিল। পরবর্তীতে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে “শাশ্বত মুজিব”ম্যুরালটিও নির্মাণ করা হয়েছে। ম্যুরাল দুটি সকলকে মুজিবীয় চেতনায় স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে আশা করি।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম