রাবিতে নানা আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন

রাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৭:৫০আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৭:৫২
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপণ, শ্রদ্ধাঞ্জলিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।

রাবিতে নানা আয়োজনে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপাচার্য এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমএ বারী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের নিউজলেটার ‘বিদ্যাবার্তা’র বিশেষ সংখ্যার পাঠ উন্মোচন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পাশে ‘শতবর্ষে শতপ্রাণ’ শীর্ষক বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগের শিক্ষক তানিয়া তহমিনা সরকারের সঞ্চালনায় উপাচার্য এম আব্দুস সোবহান, কর্মসূচির আহ্বায়ক সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা, সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বক্তব্য দেন। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপাচার্য ভবনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কেক কাটা হবে।
এছাড়া জন্মশতবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন রাবি শাখা ছাত্রলীগ ও নিমূল কমিটির নেতাকর্মীরা।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উপাচার্য মো. রফিকুল ইসলাম সেখ জন্মশতবার্ষিকীর উদ্বোধন করেন। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম