মুজিববর্ষে শাবি প্রেসক্লাবের বিশেষ পঞ্জিকার মোড়ক উন্মোচন

শাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ২০:০১আপডেট : ১৭ মার্চ ২০২০, ২০:০৪

মুজিববর্ষে শাবি প্রেসক্লাবের বিশেষ পঞ্জিকার মোড়ক উন্মোচন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে ‘মুজিব শতবর্ষ বিশেষ পঞ্জিকা-২০২০’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে বিশেষ এ পঞ্জিকার মোড়ক উন্মোচন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সকলকে কাজ করতে হবে। আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

এসময় সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শাবি উপাচার্য।

শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে শাবি প্রেসক্লাব বছরব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে আজ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ‘মুজিব শতবর্ষ বিশেষ পঞ্জিকা-২০২০ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শাবি প্রেসক্লাব বদ্ধপরিকর। শাবি প্রেসক্লাবের এবারের মুজিববর্ষের বিশেষ পঞ্জিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের জানুয়ারি মাসে স্বদেশ প্রত্যাবর্তনের সময়কালে লন্ডনের প্রেস কনফারেন্সের একটি ছবি স্থান পেয়েছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান