প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাবি

রাবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৫:৫৮আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৬:০০
image

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর তহবিলে অনুদানের দেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে এখন সবাই বাড়িতে অবস্থান করছে। এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছে। দুর্যোগকালে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থকমিটির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ (বুধবার) জরুরি সিন্ডিকেট সভায় এটি পাশ হয়।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী