অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে শাবি প্রশাসন

শাবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৯:২১আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২০:৩৭
image
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) করোনা সংক্রমণ রোধে ইতোমধ্যে অঘোষিত লকডাউনে চলছে পুরো দেশ। বিপাকে দেশের সাধারণ খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষেরা। এ প্রেক্ষিতে সঙ্কটাপন্ন মুহূর্তে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 
উপাচার্য বলেন, 'করোনাভাইরাস সংক্রমণে আমাদের দেশসহ পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকায় আমাদের অনেক শিক্ষার্থী কষ্টে দিনাতিপাত করছে। অনেকে টিউশনি করে, তা এখন তা বন্ধ । অপরদিকে অনেকের পারিবারিক অবস্থাও স্বচ্ছল নয়। এমতাবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের কিছুটা আর্থিক সহায়তা প্রদান করবো।' 
উপাচার্য আরও বলেন, 'আমরা শিক্ষার্থীদেরকে বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগের আহ্বান জানাই। কেননা কোনও শিক্ষার্থী কষ্টে থাকুক তা আমাদের কাম্য নয়।  এজন্য  বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের সাহায্য নিয়ে  অস্বচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা তৈরি করতে বলেছি। আমাদের সাধ্যানুযায়ী তাদেরকে সহায়তা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।' 
এদিকে  আগামী এক সপ্তাহের মধ্যে তালিকাটি প্রস্তুতের জন্য প্রত্যেক বিভাগে অনুরোধ জানানো হয়েছে বলে জানান উপাচার্য ।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম