অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৫:১৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৫:১৬
image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে দেশ কার্যত লকডাউন। এর প্রভাব পড়েছে নানান শ্রেণি-পেশার মানুষের উপর। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা গ্রামের মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের পরিবার থেকে এসে‌ছেন এরকম অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করার কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স এমবিএসটিইউয়ান ওয়েলফেয়ার ফান্ড।’

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনার এই দুর্যোগকালীন পরিস্থিতিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।’

প্রাথমিকভাবে প্রতি বিভাগ থেকে নূন্যতম ১ জন করে মোট ৩০ জন শিক্ষার্থী সামাজিক সুরক্ষা বৃত্তির আওতায় এই সহযোগিতা পাবেন। তবে তহবিলের টাকার পরিমাণের উপর ভিত্তি করে সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে। মে মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থ সহায়তা মোবাইল ব্যাংকিংসহ অন্য সুবিধাজনক উপায়ে প্রদান করা হবে।

সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ: ০১৭১৬৩৪২৩৮৩ (পার্সোনাল), রকেট: ০১৭৪৯৯৫৯৭২৪২, নগদ: ০১৯৯২৭৭৩০১৩।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম