শিক্ষার্থীদের দাবিতে অবশেষে মেস ভাড়া শিথিল হচ্ছে

হাবিপ্রবি প্রতিনিধি
০৫ মে ২০২০, ১৩:৪৯আপডেট : ০৫ মে ২০২০, ১৩:৫১
image

করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন থেকেই মেস ভাড়া মওকুফের জোর দাবি জানিয়ে আসছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসে মেস মালিক সমিতি। আলোচনা সভায় অধিকাংশ মেস মালিক মেস ভাড়া শিথিল করার ব্যাপারে একমত হয়। তবে মেস ভাড়া ঠিক কীভাবে বা কত শতাংশ শিথিল করা হবে এ ব্যাপারে এখনও জানা না গেলেও আগামী কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ইমরান পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা আজকে মেস ভাড়া মওকুফের ব্যাপারে মেস মালিক সমিতির সাথে আলোচনায় বসেছিলাম। তারা মেস ভাড়া মওকুফ না করলেও মেস ভাড়া শিথিল করার ব্যাপারে একমত হয়েছে। এ ব্যাপারে তারা কিছু প্রস্তাবনা দিয়েছিল। প্রস্তাবনাগুলো শিক্ষার্থীবান্ধব না হওয়ায় আমরা তাতে রাজী হইনি। এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে আমরা আমাদের সিদ্ধান্ত তাদের জানাবো বলে জানিয়েছি। আশা করছি ভালো কিছু হবে।’ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম