শতাধিক পরিবারকে রমজানের উপহার দিয়েছে ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ক্যাম্পাস রিপোর্ট
০৬ মে ২০২০, ১৪:১২আপডেট : ০৬ মে ২০২০, ১৫:৩০
image

করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় সহায়তা তহবিল থেকে শতাধিক পরিবারকে রমজানের উপহার সামগ্রী দিয়েছে ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রাজধানীর মোহাম্মদপুরের অসহায় পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রত্যেক পরিবারকে উপহার দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১/২ কেজি ছোলা, ১/২ কেজি খেজুর, ১ লিটার তেল ও সাবান। খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজটি সমন্বয় করেন ইউল্যাবের শিক্ষার্থী জাহিদুল ইসলাম খন্দকার।

শতাধিক পরিবারকে রমজানের উপহার দিয়েছে ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন
এই উদ্যোগ বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রাকিব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় পরিবারগুলোর পাশে থেকে এই উদ্যোগ পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শতাধিক পরিবারকে রমজানের উপহার দিয়েছে ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন
এর আগে গত মাসে রাজধানীর পুরান ঢাকার অর্ধ শতাধিক পরিবার ও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা আলেক্ষ্যং ইউনিয়নের নোয়াপাড়ায় ২০টি পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এই সহায়তা তহবিলে ০১৫১১৬২৮০৯৪, ০১৬১০০০২৪৬৯ নাম্বারে বিকাশের মাধ্যমে, ০১৮১৮ ৮৩৯১৫৭ নাম্বারে নগদের মাধ্যমে এবং ০১৬৮৪ ০৯৭১৫১ রকেটের মাধ্যমে অর্থ সহায়তা পাঠানো যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের