ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার আয়োজন করেছে ইউল্যাব

ক্যাম্পাস রিপোর্ট
২২ মে ২০২০, ১৪:১৩আপডেট : ২২ মে ২০২০, ১৪:১৭
image

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ক্যারিয়ার সার্ভিসেস অফিস (সিএসও) এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশন বাংলালিংক লিমিটেড যৌথভাবে ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার সেশনের আয়োজন করে। ‘করোনা মহামারি কেটে গেলে চাকরির বাজারে কী কী নতুন দক্ষতা প্রয়োজন’ শীর্ষক আলোচনায় বাংলালিংকের হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার আয়োজন করেছে ইউল্যাব
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে যে নতুন অভ্যাস তৈরি হচ্ছে এটাকে স্বাভাবিকভাবে নিয়ে এর সাথে নিজেদের খাপ খাওয়াতে হবে। পুরো বিশ্ব এখন ডিজিটালের দিকে আগাচ্ছে, সেদিকে খেয়াল রেখে অনলাইন বা ভার্চুয়ালি কাজ করার জন্য শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের নতুন নতুন দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন।
এই আয়োজন নিয়ে ইউল্যাব বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার  সার্ভিসেস অফিসের পরিচালক দিলারা আফরোজ খান রুপা বলেন, ‘ইউল্যাব সবসময় তাদের গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং ইউল্যাব থেকে পাশ করে কোনও গ্র্যাজুয়েটের যেন বেকার থাকতে না হয় সে বিষয় নিয়ে সব সময় চেষ্টা করে যাচ্ছে। করোনা সংকট কেটে গেলে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যেন তারা নিজেদের প্রস্তুত করতে পারে সেজন্যই এরকম সেশনের আয়োজন করেছে ইউল্যাব ক্যারিয়ার সার্ভিসেস অফিস।’ 
সেশন শেষে প্রশ্ন-উত্তর পর্বে আয়েশা সাঈদ  শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পুরো সেশনটি সমন্বয় করেন বাংলালিংকের হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট অর্থিমা নাজনুর। ইউল্যাবের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এই সেশনে অংশ নেয়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম