ইবি বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইবি প্রতিনিধি
১৬ জুন ২০২০, ২০:৫৫আপডেট : ১৬ জুন ২০২০, ২০:৫৭
image

ইসলামী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে চলতি মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। আজ (১৬ জুন) দুপুর ১টার দিকে কর্মসূচির উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান টুটুল, উপ-রেজিস্ট্রার (এস্টেট) সাইফুল আলমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইবি বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এ কর্মসূচির আওতায় ভেষজ উদ্ভিদ যেমন নিম, নিসিন্দা, বহেরা, হরিতকি, বাসক, ছাতিম, কালোমেঘ, অশোক ইত্যাদি; ফলজ উদ্ভিদ যেমন শরীফা, জয়তুন, মাল্টা, আপেল-কুল, ড্রাগন ফল, চেরি, বেদানা, নাশপাতি, কালো আঙুর, পিচফল ইত্যাদি; মসলা জাতীয় উদ্ভিদ যেমন গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা; ফুলের গাছ যেমন পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচাঁপা, কামিনীসহ বিভিন্ন ধরনের উদ্ভিদের চারা ও বীজ পুরো মৌসুমজুড়ে লাগানো হবে। গত বছর ৩ আগস্ট বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করা হয়। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের