শুরু হলো ৪র্থ সিলেট চলচ্চিত্র উৎসব

সিকৃবি প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১২:২৩আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৩:০২
image

স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ প্রদানে আয়োজিত সিলেট চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরের পর্দা উঠেছে রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টায়।  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমানের সঞ্চালনায় ও সভাপতি ইফতেখার আহমেদ ফাগুনের সভাপতিত্বে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার, চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিঠু চৌধুরী।

শুরু হলো ৪র্থ সিলেট চলচ্চিত্র উৎসব
উদ্বোধনী অনুষ্ঠানে নির্মাতা মোর্শেদুল ইসলাম বলেন, ‘আশির দশকে বাংলাদেশে যে সুস্থধারার চলচ্চিত্র আন্দোলন ও চলচ্চিত্র সংসদ আন্দোলন আমরা শুরু করেছিলাম, সেই ধারা অব্যাহত রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সিলেট চলচ্চিত্র উৎসব অগ্রণী ভূমিকা রাখছে।’  উপাচার্য ড. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘দর্শক হলবিমুখ হয়েছিলেন ভালো ও সুস্থধারার চলচ্চিত্রের অভাবে। বর্তমানে দেশব্যাপী চলচ্চিত্র সংসদগুলো সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জোগাচ্ছে এবং সিলেট চলচ্চিত্র উৎসব আগামীতে এই শুদ্ধ চর্চার আরও প্রসার ঘটাবে। মহামারীর সময়ে এই উৎসব ঘরবন্দী মানুষের বিনোদনের খোরাক জোগাবে।’
দশ দিনব্যপী এই উৎসব চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০১৭ সাল থেকে নিয়মিত আয়োজন করছে সিলেট চলচ্চিত্র উৎসবের। তবে এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভার্চুয়ালি বা অনলাইনভিত্তিক হচ্ছে এই আয়োজন। এবারের উৎসবে ১১২টি দেশ থেকে ৩ হজার ৬১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত ১০৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব বিশেষজ্ঞ প্রেমেন্দ্র মজুমদার। জুরি বোর্ডে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, ওয়াহিদ ইবনে রেজা, মোক্তাদির ইবনে ছালাম, অভিনেতা মনোজ কুমার, বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ইফতেখার আহমেদ ফাগুন জানান, দশ দিনব্যাপী উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবেন দেশ বিদেশের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক, অভিনেতা ও অন্যান্য কলাকুশলীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানগুলোতে উৎসবের জুরি সদস্যদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশি নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ, নির্মাতা শামীম আখতার, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, ভারতীয় নির্মাতা অর্ণব মিদ্যা, চলচ্চিত্র পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ভারতীয় অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস, উর্মিলা মহন্ত, গায়িকা জুন চ্যাটার্জি, অভিনেতা সোহাম মজুমদারসহ বাংলাদেশ, ভারত, ইরান, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, মিশর, ব্রাজিল, পাকিস্তান, বেলজিয়াম, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা থেকে ৪০ জন চলচ্চিত্র নির্মাতা।
বিশ্ব চলচ্চিত্র, বিভিন্ন দেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপট, মহামারী পরবর্তী চলচ্চিত্রের বিপণন ব্যবস্থা, চলচ্চিত্র সমালোচনার বর্তমান প্রেক্ষাপট, কৃষিখাতের উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে চলচ্চিত্রের ভূমিকাসহ আরও নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সমাপনী অনুষ্ঠান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট (https://saufs.org), সিলেট চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট (https://festival.saufs.org), ফেসবুক পেজ (http://facebook.com/saufsofficial) ও ইউটিউব চ্যানেলে (http://youtube.com/saufsofficial) প্রচারিত হবে। 
উৎসবের বিস্তারিতঃ https://festival.saufs.org/press-corner/
https://festival.saufs.org/

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম