বন্যার্তদের সহায়তায় শাবি’র স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’

শাবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ২২:২২আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:২৪

হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন।’ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ত্রাণ সামগ্রী বিতরণের এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ইমন সরদার। 

বন্যার্তদের সহায়তায় শাবি’র স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’

তিনি জানান, ১৯ আগস্ট (বুধবার) সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের অসচ্ছল অর্ধশতাধিক পরিবারের মাঝে ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন। 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘শাবিপ্রবি থেকে ত্রাণ নিয়ে এসে সঞ্চালন প্রমাণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পড়ালেখা করে না, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও দায়িত্ব পালন করে। ছাত্রজীবনে এই মহৎ প্রয়াস ভবিষ্যতে দেশ বিনির্মাণে সাহায্য করবে।’

সার্বিক বিষয়ে ইমন সরদার আরও বলেন, ‘আমরা ডুংরিয়া গ্রামে অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। সঞ্চালন রক্তদানের পাশাপাশি আর্তমানবতার কাজ করে মানুষের পাশে দাঁড়াতে চায়।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাবেক পাবলিকেশন সেক্রেটারি মাহফুজুল আলম রনি এবং সাধারণ সম্পাদক অমিতাভ গোসসামি নিলয়, সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রায়সহ আরও অনেকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম