রাবির জনসংযোগ প্রশাসকসহ পাঁচ পদে নতুন মুখ

রাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২৩:৪৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দফতরের প্রশাসকসহ পাঁচটি পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বারী স্বাক্ষরিত অফিস আদেশে তাদেরকে নিয়োগ করা হয়। তবে ১ সেপ্টেম্বর থেকে তাদের নিয়োগের আদেশ কার্যকর করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাঁচ পদে নিয়োগ প্রাপ্তরা হলেন- জনসংযোগ প্রশাসক ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান শামীম, কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রশাসক রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান এবং পরিবহণ দফতরের প্রশাসক ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক। বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনওয়ারুল হাসান সুফি এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোসা ফেরদৌসী মহলকে নিয়োগ করা হয়।
জনসংযোগ, কেন্দ্রীয় গ্রন্থাগার, পরিবহণ প্রশাসক ও হল প্রাধ্যক্ষ নিয়োগের আদেশে উল্লেখ করা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়োগ প্রাপ্তরা দায়িত্ব পালন করবেন। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ নির্ধারিত সম্মানী পাবেন।
তবে মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগপ্রাপ্ত আনওয়ারুল হাসান সুফি অবৈতনিকভাবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ মে ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুস সোবহান উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর জনসংযোগ প্রশাসক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল এবং পরিবহণ দফতরের প্রশাসক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এফএম আলী হায়দারকে নিয়োগ প্রদান করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান