কুবিতে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস

কুবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২০:৫১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৫৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস হয়েছে। আজ (১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই বাজেট পাস হয়।
কুমিল্লা-বিশ্ববিদ্যালয়
উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে ৭৬ তম ভার্চুয়াল সিন্ডিকেট সভায় এই বাজেট উপস্থাপিত হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান। গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৫তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২০-২১ অর্থবছরে ৫৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরে যা ছিল ৪২ কোটি ১৭ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৪৭ কোটি টাকায়।
এবারের বাজেটে আয়ের উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার টাকা, বিমক হতে বরাদ্দ পাওয়া যাবে ৪২ কোটি ৫৬ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৭ কোটি ৩৬ লক্ষ টাকা।
আরও উল্লেখ করা হয়, চলতি অর্থবছরে ৩১ কোটি ৫০ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন- ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও পণ্য ও সেবা বাবদ সহায়তা ১৩৭৪.৫০ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ০২.০০ লক্ষ টাকা, গবেষনা অনুদান ১২০.০০ লক্ষ টাকা, অন্যান্য অনুদান বাবদ ২.০০ লক্ষ টাকা ও মূলধন অনুদান ৬৬২.০০ লক্ষ টাকা রাজস্ব (আবর্তক ও মূলধন) বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও চলতি অর্থ বছরে বিমকের অর্থায়নে ১টি মাইক্রোবাস, ১টি এসি মিনিবাস বাস এবং প্রকল্পের অর্থায়নে ২টি মাইক্রোবাস ক্রয় করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম