করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিচ্ছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

হাবিপ্রবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:০৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষার্থীরকে এককালীন আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পারিবারিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক প্রণোদনা প্রদান সংক্রান্ত যে আবেদন গ্রহণ করা হয়েছিল তা যাচাই-বাছাই শেষে ৬০০ জন ছাত্র-ছাত্রীকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের প্রদত্ত মোবাইল নম্বরে প্রণোদনা প্রাপ্তির বিষয়টি জানানো হবে এবং নির্বাচিত আবেদনকারীর প্রদত্ত বিকাশ নম্বরে প্রণোদনা হিসেবে নির্ধারিত টাকা প্রদানের প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু হবে। 
প্রণোদনা প্রদানের বিষয়ে এক শিক্ষার্থী অভিব্যক্তি প্রকাশ করে বলেন, 'অবশেষে টাকাটা দেওয়া হচ্ছে জেনে খুশি হয়েছি। তবে এটি আরও আগে দিলে ভালো হতো। তবে দেরিতে হলেও টাকা দেওয়ায় কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি।' 
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.ইমরান পারভেজ বলেন, 'চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আবেদনে সাড়া দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা প্রদানের সম্মতি প্রদানের জন্য। স্যারের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় আজ নির্বাচিত অনুদানপ্রার্থীদের মধ্যে সহায়তার অর্থ তাদের প্রদত্ত বিকাশ নাম্বারে পৌঁছে দেওয়ার কাজ চলছে । আশা করছি প্রাপ্ত অর্থ শিক্ষার্থীরা তাদের একাডেমিক কাজে ব্যবহার করবে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম