স্বাস্থ্যবিধি মেনে দুই মাসের মধ্যে খোলা হতে পারে আবাসিক হল: চবি উপাচার্য

চবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩

স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তবে একাডেমিক কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এ বিষয়ে কিছু বলেনননি তিনি। 

স্বাস্থ্যবিধি মেনে দুই মাসের মধ্যে খোলা হতে পারে আবাসিক হল: চবি উপাচার্য

রবিবার (১৩ সেপ্টেম্বর) ৩২ তম সিনেট অধিবেশনে বন ও পরিবেশবিদ্যা ইন্সটিটিউটের অধ্যাপক দানেশ মিয়ার স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তাবনার জবাবে এই সম্ভাবনার কথা জানিয়েছেন উপাচার্য। অধ্যাপক দানেশ মিয়া তার সিনেট বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। কিন্তু ট্যুরিস্ট স্পটসহ হাট-বাজার সমস্ত কিছুই খোলা রয়েছে। শিক্ষার্থীরা তো সেখানে গিয়েও করোনায় আক্রান্ত হতে পারে। অতএব স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।’ 

জবাবে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। এতে সরকারি নির্দেশনাও রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হতে পারে।’

সিনেট অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া, বিভিন্ন হলের প্রভোস্টসহ সিনেট সদস্যরা। এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, বাংলা একাডেমির পরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীসহ অন্য সিনেট সদস্যগণ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম