খুবি থেকে ৫ জন গবেষকের পিএইচডি ডিগ্রি লাভ

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬তম সভায় ৫ জন গবেষককে তাদের ভিন্ন ভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার জন্য ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়
পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গবেষক মো. আব্দুল জলিল তার ‘মলিক্যুলার ক্যারেক্টারাইজেশন অব প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট অব প্রোবায়োটিক প্রোডাক্টস ফর হিউম্যান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি লাভ করেন। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন।
এছাড়া একই ডিসিপ্লিন থেকে গবেষক ইমদাদুল ইসলাম পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘ইনভেস্টিগেশন অব অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্ল্যাম্যাটোরি অ্যান্ড ১৫-লাইপোজিজেনাস ইনহিবিটরি অ্যাক্টিভিটিস অব সিলেক্টেড ম্যানগ্রোভ প্ল্যান্টস অব সুন্দরবনস’। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম মাহাবুবুর রহমান।
এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন গবেষক মোহাম্মদ শরিফুল ইসলাম। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘নলেজ অ্যান্ড প্র্যাকটিস ফর রিডিউসিং দি এফেক্টস অব ডাইজেস্টার অন হেলথ ইন সাউথ ওয়েস্ট বাংলাদেশ।’ তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মুজিবুর রহমান। একই ডিসিপ্লিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন গবেষক মেহেদী আল মাসুদ। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ইমপ্যাক্ট ইন দ্য সাউথওয়েস্ট রিজিওন অব বাংলাদেশ।’ তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের  প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
এছাড়া এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন গবেষক জাহান আল মাহামুদ। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘হেলথ স্ট্যাটাস অব লেন্টিল সিড ইন মেজর লেন্টিল গ্রোয়িং এরিয়াস অব বাংলাদেশ অ্যান্ড ডিটারমিন্যাশন অব কন্ট্রোল মিজারস এগেইনেস্ট লেন্টিল  ডিজিসেস।’ তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহতালাত আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা করা হয় গবেষকগণ নিজ নিজ কর্মক্ষেত্রে এই গবেষণার বিষয় কাজে লাগিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হবেন। একই সাথে গবেষণা তত্ত্বাবধায়কদেরকেও ধন্যবাদ জানানো হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম