সারাদেশে ধর্ষণের ঘটনায় চবি ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

চবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ১৯:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৯:৫০

এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। সমাবেশ থেকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে ধর্ষণে সহায়তার মামলায় অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকেও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

সারাদেশে ধর্ষণের ঘটনায় চবি ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চবি শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সকাল দশটার দিকে একই স্থানে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আরেকটি মানববন্ধন আয়োজিত হয়।
প্রতিবাদ সমাবেশে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল নারীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা দুর্বল হবেন না। সচেতন হোন, শক্তিশালী হোন। কোথাও ধর্ষণের ঘটনার উপক্রম হলে ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে ফোন দেবেন।’

তিনি বলেন, ‘যারা ছাত্রলীগ করে তারা কখনও ধর্ষণকারী হতে পারে না। অনুপ্রবেশকারীরা সবসময় ছাত্রলীগকে কলঙ্কিত করেছে। এজন্য সকল ছাত্রলীগ নেতাকর্মীকে সচেতন হতে হবে যেন সংগঠনে কোন দুষ্কৃতিকারী প্রবেশ করতে না পারে।’ 

এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘ধর্ষকদের কোনও দল-মত নেই, ধর্ম পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা ধর্ষণকারী। তাদের শাস্তি নিশ্চিত করতে ছাত্রলীগকেই অগ্রসর ভূমিক পালন করতে হবে।’ 

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শরীফ উদ্দিন, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা, সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়ন দাস গুপ্ত ও ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়সহ আরও অনেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম