তিন দফা দাবিতে আন্দোলনের ডাক চবি অফিসার সমিতির

চবি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ১৮:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৮:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মকর্তাদের গ্রেডে সমতা আনায়ন ও প্রশাসক পদ বাতিলসহ বিভিন্ন বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে চবি অফিসার সমিতি। তিন দফা দাবিতে তিন দিনে কলমবিরতিসহ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ হাসান নোমানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘন্টা করে কলমবিরতি ও ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বৃহস্পতিবার অফিসার সমিতির কার্যালয়ে কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের অফিসারদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার পর সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তিন দফা দাবি উত্থাপিত হয়। সেগুলো হল- 

১. জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া ১৯৭৩ সালের অ্যাক্ট বা অর্ডার বলে প্রতিষ্ঠিত ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যায় সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে ৬ষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার ও সমমানের পদে ৪র্থ গ্রেড নির্ধারণের মাধ্যমে গ্রেডের সমতা আনায়নের ব্যবস্থা গ্রহণ।

২. প্রশাসক পদ বাতিলসহ অফিসারদের সকল পদ হতে শিক্ষকদের প্রত্যাহার এবং বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ না হওয়া পর্যন্ত কাজের সাথে সংশ্লিষ্ট সিনিয়র অফিসারদের পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং

৩. বিশ্ববিদ্যালয়ে অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন করে পূর্বের ন্যায় চালুর ব্যবস্থা গ্রহণ।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অফিসারদের বিভিন্ন সমস্যা নিয়ে রেজিস্ট্রারকে গত ৩০ সেপ্টেম্বর পত্রের মাধ্যমে পুনঃঅবহিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত সমস্যা সমাধান দূরের কথা বরং এড়িয়ে গিয়ে সমস্যা প্রকট করে তোলা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম