ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাবি শিক্ষকের পদযাত্রা

রাবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২০:০১আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২০:১১

দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানী এবং নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে খালি পায়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান।

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাবি শিক্ষকের পদযাত্রা

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে তিনি পদযাত্রা শুরু করেন। এসময় তার সঙ্গে একাত্বতা প্রকাশ করে আরও তিন শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ধর্ষণ বিরোধী স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

পদযাত্রার বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক ফরিদ খান বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, নারীদের প্রতি যে নৈরাজ্য ও সহিংসতা চলছে, তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। ধর্ষণ সমাজের একটি বড় ব্যধি, এটি দিনে দিনে চরম আকার ধারণ করছে। এখন সময় এসেছে আমাদের সবাইকে এগিয়ে আসার, সোচ্চার হওয়ার।’

তিনি আরও বলেন, ‘আজ একজন নারী নোয়াখালী বা অন্য জেলায় ধর্ষিত হয়েছেন, কাল যে আমার বোন কিংবা আমার সন্তান হবে না সেটির নিশ্চয়তা নেই। সামাজিক আন্দোলন ছাড়া ভালো কিছু আশা করা সম্ভব নয়। রাষ্ট্র আইন করতে পারে, কিন্তু সামাজিক সচেতনতা ছাড়া আইন করে ধর্ষণ কতটুকু কমানো যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম