স্বল্পমূল্যে ইন্টারনেট পাচ্ছে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ১৩:১২আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৩:৫৪

করোনা সংকটের কারণে অনলাইনে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট এবং ডাটা ব্যবহারের জন্য বিনামূল্যে মোবাইল সিম পাবে শিক্ষার্থীরা। আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থেকে শিক্ষার্থীরা এই সুযোগ পাবে বলে জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) বাংলা ট্রিবিউনের সাথে মুঠোফোন আলাপে এসব তথ্য জনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির সঙ্গে এ সংক্রান্ত প্রাথমিক আলোচনাও শেষ হয়েছে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, ‘অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে আছে, কেউ নেটওয়ার্ক সমস্যা আবার কেউ ডাটা কিনতে সমস্যা হওয়ায় ক্লাসে অংশ নিতে ভোগান্তিতে পড়ছে। আমরা রবির সাথে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শেষ করেছি। দুইপক্ষই একমত হয়েছি। এখন অ্যামিও স্বাক্ষর করার জন্য আইনি বিষয়গুলো দেখছে আমাদের আইন বিশেষজ্ঞরা। আমরা বিশ্ববিদ্যালয় দিবস থেকে শিক্ষার্থীদের জন্য এই সুযোগ করে দেব।’
তিনি আরও বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালে বিনামূল্যে রবির একটি সিম কার্ড পেয়ে যাবে। এটা দিয়ে ২০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট তারা কিনতে পারবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম