কুবির বিজনেস স্টাডিজ অনুষদে কম্পিউটার ল্যাব উদ্বোধন

কুবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ১৪:১৫আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৭:২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। ১৮ অক্টোবর (রবিবার)  উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এই ল্যাবের উদ্বোধন করেন।

কুবির বিজনেস স্টাডিজ অনুষদে কম্পিউটার ল্যাব উদ্বোধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ১২,১৬,৮৩২ টাকা ব্যয় সাপেক্ষে ২৪টি কম্পিউটার, ২৫টি টেবিল, ২৫টি চেয়ার ও অন্যান্য আবশ্যকীয় সরঞ্জামাদিসহ ল্যাবটি প্রস্তুত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমি আগে যে সকল স্বপ্নের কথা বলতাম, এখন তা বাস্তবতার মুখ দেখছে।  আমরা যদি সকলে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তবেই কাঙ্খিত সাফল্য আসবে। আমি মনে করি, শুধু অনুষদ নয়, প্রতিটি বিভাগেও এরকম ল্যাবের ব্যবস্থা থাকা প্রয়োজন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতার পরিচয় দিতে হবে। তবেই এর স্বার্থকতা।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কম্পিউটার একটি অপরিহার্য উপাদান, শিক্ষার মান নিশ্চিতে যা কার্যকরী ভূমিকা রাখবে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অপরিসীম এবং প্রায়োগিক। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির জন্য এই ল্যাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাবটির যাতে সঠিক ব্যবহার নিশ্চিত হয় সেদিকে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি রাখতে হবে।’
এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি মোঃ রশিদুল ইসলাম শেখসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম