অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ১৪:৩৫আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:৩৬

অনলাইনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনলাইনে পরীক্ষা নিতে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের তৈরি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আলোচনাও চলছে বলে জানিয়েছেন তিনি।

অনলাইনে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে অনলাইনে ভর্তি পরীক্ষা না নেওয়ার ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও সে পথে হাঁটবে কিনা এ প্রসঙ্গে কুবি উপাচার্য বলেন, ‘পিএসসিতে থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি বর্তমান করোনা পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নিতে হলে বিভাগীয় শহর, সমস্ত ডিসিদের ইনভলভ করতে হবে। প্রশ্নপত্র পৌঁছানোসহ আরও অনেক কিছু আছে যা সরকার

ইনভলভ না হলে সহজ নয়। আর সরকার চাইছে অনলাইনে পরীক্ষা হোক। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জগন্নাথ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সরকারিভাবে একসাথে অনলাইনে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে, এটাই ভাইস চ্যান্সেলর কোরামে সর্বশেষ সিদ্ধান্ত। তারপর আবারও ইউজিসির সাথে মিটিং হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় যে সফটওয়্যার বানিয়েছে তা মোবাইলেও ব্যববহার করা যায়। আমরা ভর্তি পরীক্ষার আগে এটা তিন মাস ধরে টেস্ট করবো। এটা যদি দেখি রিলায়েবল, তারপর অ্যাডমিশন টেস্ট।’

এছাড়াও দেশের নানা প্রান্তে ইন্টারনেট সুবিধার তারতম্যে এ পদ্ধতি কার্যকর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অফলাইনেও পরীক্ষা দেওয়া যাবে। সফটওয়্যারটির মাধ্যমে পরীক্ষার শুরুতে এবং শেষে ইন্টারনেটে ব্যবহার করতে হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম