রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজতর করার লক্ষ্যে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া আবাসিক এলাকায় এসটিএস এর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাসিক এর অর্থায়নে নির্মিত এসটিএস তত্ত্বাবধান করবে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি।








