শিক্ষার্থীদের জন্য ইবি শিক্ষকদের অর্থ সহায়তা

ইবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২০, ২০:৪৮আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:৫০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন কর্তন বাবদ সংগৃহীত অর্থ থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা কেনায় সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভিসি অফিসের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য ইবি শিক্ষকদের অর্থ সহায়তা

করোনা সংক্রমণ শুরুর দিকে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেওয়া হয়। অবশিষ্ট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হলো।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম