নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া মওকুফ

নোবিপ্রবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৭:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:১১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মেস ভাড়া ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে মেস মালিক, জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪০ শতাংশ মেস ভাড়া  মওকুফ
নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ে উক্ত বৈঠকে আমন্ত্রিত অতিথিবৃন্দের মতামতের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, নোবিপ্রবি শিক্ষার্থীদের মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতি মাসের ভাড়ার ৩০ শতাংশ করে ছাড় দেবেন বাড়িওয়ালারা। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাড়িভাড়া বাবদ ১০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। এতে সর্বমোট মোট ৪০ শতাংশ ছাড় পাচ্ছে নোবিপ্রবি শিক্ষার্থীরা।
সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান, নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.ফিরোজ আহমেদ, ছাত্র নির্দেশনা ও পরামর্শ শাখার পরিচালক আফসানা মৌসুমি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান ও এস জে আরাফাত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘আমরা জেলা প্রশাসকের সহায়তায় বাড়িওয়ালাদের বৈঠক সম্পন্ন করেছি। বৈঠকে জেলা প্রশাসক বাড়িওয়ালাদের সাথে সমন্বয় শেষে সিদ্ধান্ত নিয়েছেন মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নূন্যতম ৩০ শতাংশ ভাড়া মওকুফ করা হবে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ফান্ড থেকে ১০ শতাংশ টাকা অনুদান দেওয়া হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম