শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার (৭ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে ভিসির দ্রুত রোগমুক্তি ও সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
এতে শিক্ষক সমিতির সভাপতি ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ভাইস চ্যান্সেলরে দায়িত্ব নেওয়া পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। বৃহস্পতিবার হঠাৎ করে করোনা উপসর্গ দেখা দিলে ওইদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয় এবং রাতেই তার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন।








