বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শাবি শিক্ষক ও কর্মকর্তাদের মানববন্ধন

শাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫৯

কুষ্টিয়ায় কুষ্টিয়া পৌর শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তারা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শাবি শিক্ষক ও কর্মকর্তাদের মানববন্ধন

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু চত্বরের সামনে এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে ‘জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি চাই’, ‘জাতির জনকের অবমাননাকারীদের শাস্তি চাই’, ‘মুজিব আমার আদর্শ, মুজিব আমার চেতনা’, ‘মুজিবের বাংলায় রাজাকারদের ঠাঁয় নাই’, ‘আসুন জাতির জনকের অবমাননাকারীদের প্রত্যাখান করি’, ‘জাতির পিতার প্রতি অবমাননা সহ্য করা যায় না, আমরা তাদের বিচার চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন তারা।  

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বণিক ও মনিরুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জামাল উদ্দিন, সেন্টার অব এক্সিলেন্সের কর্মকর্তা রাজেন্দ্র চন্দ্র দাস, আইকিউএসির কর্মকর্তা অশোক বর্মন অসীম, শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা দেশের ইতিহাসে অন্যতম একটি ঘৃণ্যতম কাজ । আমরা এর তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানান। যারা  এ ধরনের ঘৃণ্য কাজে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তরে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের দাবি জানান বক্তারা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম