ইবিতে পরীক্ষার দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ২০:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২০:৪৯

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে তারা এ মানববন্ধন করে।

ইবিতে পরীক্ষার দাবিতে মানববন্ধন

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ২৫টি বিভাগের মধ্যে ১৮টি বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের ফল প্রকাশিত হলেও বাকি ৭ বিভাগের ফল প্রকাশিত হতে এখনও কয়েক ধাপ বাকি। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস সম্পন্ন হলেও এখনও চূড়ান্ত পরীক্ষা শুরুই হয়নি। এছাড়া ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তির ৬টি, গণিতের ২টি, আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজের ৪টি এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬টি কোর্সের পরীক্ষা সম্পন্ন হলেও বাকি পরীক্ষাগুলো আটকে আছে। পরীক্ষাগুলো আটকে থাকায় এসব বিভাগের শিক্ষার্থীরা আসন্ন বিসিএস আবেদনসহ বিভিন্ন সরকারি পরীক্ষায় অংশ নিতে পারছে না। ফলে পরীক্ষার দাবিতে বাধ্য হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন তারা বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের তারিখ প্রকাশ করলেও এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ইবি কর্তৃপক্ষ। এহেন পরিস্থিতিতে আমরা মানববন্ধনে দাঁড়িয়ে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি না মানলে আমরণ অনশনে যেতে বাধ্য হবো।’

পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে এ ব্যাপারে স্মারকলিপি প্রদান করেন তারা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও উপলদ্ধি করছি। আগামী ১৩ ডিসেম্বর মঞ্জুরি কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অন্যথায় একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম