হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস ঘোষণা!

হাবিপ্রবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৩:১৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৩:৫০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে আপলোডকৃত নোটিশ বোর্ডের হেডলাইনে বিজয় দিবসের স্থলে স্বাধীনতা দিবস লেখা হয়েছে। নোটিশটি আপলোডের কিছুক্ষণের মধ্যেই সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এছাড়াও সেখানে  ‘গৃহীত’ শব্দের বানানও ভুল লেখা হয়েছে।

 

ওয়েবসাইটের নোটিশ বোর্ডের ওই স্ক্রিনশটটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন হাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাবিবুর রহমান মুন্না নামের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আমি মনে করি তাদের কাজের প্রতি উদাসীনতা সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা তাদের কাছে কোনও প্রয়োজনে গেলে ব্যাপক হয়রানির শিকার হয়। যে কাজে তাদের নিয়োগ দেওয়া হয়েছে সে কাজ যথাযথভাবে পালন করলে শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। প্রশাসনের এ দিকে কোনো নজরদারি না থাকায় তাদের কাজের প্রতি শ্রদ্ধাবোধ এবং উদাসীনতা প্রকট আকার ধারণ করছে আর সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে প্রতিনিয়ত হয়রানির শিকার।’

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এরকম ভুল হওয়াটা খুবই দুঃখজনক। ভুলকে ভুল না মনে করলে ভুল নিয়মে পরিণত হতে পারে।’

 

তবে আহসান নিরব নামের এক শিক্ষার্থী বলেন, ‘এটি নিছকই একটি ভুল মাত্র। এসব নিয়ে মাতামাতি না করে চলমান অন্যান্য সমস্যার উপর নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।’

 

এ ব্যাপারে আইটি সেল এর প্রোগ্রাম'স টিমের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিকেলেই ব্যাপারটি জানতে পেরেছি। আমি আপাতত ওয়েবসাইটের নোটিশটি ইনঅ্যাক্টিভ করে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দেব।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম